ঘরেই বানান রেস্টুরেন্ট-স্টাইল চিকেন টিকিয়া

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

ইফতারের টেবিলে নতুনত্ব আনতে চাইলে ঝাল–মসলাদার, বাইরে থেকে মচমচে আর ভেতরে নরম এক প্লেট চিকেন টিকিয়ার জুড়ি নেই। অনেকেই ভাবেন, রেস্টুরেন্টের মতো স্বাদ আর টেক্সচার ঘরে পাওয়া কঠিন। কিন্তু সঠিক উপকরণ, মসলার ভারসাম্য আর কিছু সহজ কৌশল জানলে ঘরেই বানানো যায় একদম রেস্টুরেন্ট-স্টাইল চিকেন টিকিয়া। রইলো রেসিপি-

উপকরণ

  • হাঁড় ছাড়া মুরগির মাংস সেদ্ধ দুই কাপ
  • বুটের ডাল সেদ্ধ ১ কাপ
  • জিরা গুঁড়ো ২ চা চামচ
  • ধনিয়া গুঁড়ো ২ চা চামচ
  • হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ
  • গরমমসলা গুঁড়ো ২ চা চামচ
  • গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ
  • লবণ স্বাদমতো
  • আদা, রসুন ও পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
  • ডিম ১ টি
  • তেল ভাজার জন্য
  • ধনিয়া পাতা কুচি পরিমাণমতো
  • মরিচ কুচি স্বাদমতো

আরও পড়ুন: 

যেভাবে তৈরি করবেন

প্রথমেই একটি পাত্রে সেদ্ধ মাংস ও বুটের ডাল নিয়ে ভালোভাবে ভর্তা করে নিন। এবার এর মধ্যে তেল ছাড়া সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর মিশ্রণটি থেকে অল্প অল্প নিয়ে টিকিয়ার আকৃতিতে গড়ে নিন। সবশেষে কড়াইতে তেল গরম করে ডুবো তেলে ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু চিকেন টিকিয়া।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।