বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, তথ্য অধিদপ্তর বিভিন্ন কারণে ইতোপূর্বে যাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে, তারা ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’ অনুযায়ী পুনর্বিবেচনার জন্য প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে পারেন।
নির্ধারিত আবেদন ফরম তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আবেদন করা যাবে বলেও তথ্য বিবরণীতে জানানো হয়।
আরএমএম/এমআইএইচএস