জাতীয়

সবাইকে সঙ্গে নিয়ে নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়তে কাজ করবো

দায়িত্ব নেওয়ার পরপরই মশক নিয়ন্ত্রণে প্রস্তুতি ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতকে সঙ্গে নিয়ে মিরপুর-২ এলাকায় অবস্থিত ডিএনসিসির মশক নিধন ওষুধ সংরক্ষণাগার পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ঢাকাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো।

এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএমএ/এমকেআর