যুক্তরাজ্যে ড্রোন কারখানা চালু করেছে ইউক্রেনের একটি কোম্পানি। বৃহস্পতিবার ব্রিটিশ সরকার জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন প্রস্তুতকারক সংস্থা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে ইংল্যান্ডে একটি নতুন কারখানা খুলেছে। খবর এএফপির।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রকল্পের আওতায় ওই কোম্পানি ২০০ মিলিয়ন পাউন্ড (২৭১ মিলিয়ন) বিনিয়োগ করেছে, যার মধ্যে পূর্ব ইংল্যান্ডের মিলডেনহলে একটি উৎপাদন সুবিধা এবং এলমসেটে একটি পরীক্ষামূলক স্থান অন্তর্ভুক্ত রয়েছে।
ইউক্রেনের পরিচালক রোরি চেম্বারলেইন বলেন, ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণের চার বছর পর নিরাপদ সরবরাহ, নিরাপদ সম্পদ এবং ইউক্রেনের জন্য টেকসই সহায়তা সরবরাহ করবে এই কোম্পানি।
অন্যান্য ইউক্রেনীয় প্রতিরক্ষা সংস্থাগুলো এরই মধ্যে ইউরোপের অন্যত্র, যেমন ডেনমার্ক এবং জার্মানিতে উৎপাদন স্থান খুলেছে বা তাদের পরিকল্পনা রয়েছে।
যুক্তরাজ্যের কারখানায় কী ধরণের ড্রোন তৈরি করা হবে তা স্পষ্ট নয় তবে ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিশেষভাবে নজরদারি ড্রোন তৈরি করে থাকে। যুক্তরাজ্য এরই মধ্যে ইউক্রেনীয় বাহিনীর জন্য এর মধ্যে ৮০টি কিনেছে।
ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী লুক পোলার্ড বলেছেন, ইউক্রস্পেকসিস্টেমসের নতুন কারখানাটি যুক্তরাজ্যের সমর্থনের প্রতি আস্থার প্রতীক এবং আমাদের দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে গভীরতর সহযোগিতার ওপর জোর দেয়। তিনি বুধবার ওই কারখানা উদ্বোধন করেছেন।
টিটিএন