একুশে বইমেলা

বইমেলায় মোফরাদ হোসেনের ‘গোকুল দাদুর গল্পের হাট’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে লেখক মোফরাদ হোসেনের প্রথম গ্রন্থ ‘গোকুল দাদুর গল্পের হাট’। বইটি প্রকাশ করেছে শিশু-কিশোর বিষয়ক প্রকাশনা সংস্থা দোলন। দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন আল নোমান।

লেখক দীর্ঘদিন সুন্দরবন নিয়ে কাজ করে আসছেন। সেই অভিজ্ঞতা থেকে রচিত গল্পগুলো মূলত সুন্দরবনকেন্দ্রিক। বইয়ে ফুটে উঠেছে সুন্দরবনের প্রাণিজগৎ, নদী-জঙ্গল ও স্থানীয় মানুষের জীবনচিত্র। শিশু-কিশোররা গল্পের মাধ্যমে প্রকৃতি, প্রাণিসম্পদ ও পরিবেশ সচেতনতার সঙ্গে পরিচিত হবে।

আরও পড়ুনআসছে এশরার লতিফের ‌‘নক্ষত্র-নূপুর’ দ্বিতীয় খণ্ড 

প্রকাশনা সংস্থা জানায়, বইটি শিশুদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে জাগ্রত করার পাশাপাশি মানবিক বোধ গড়ে তুলতে সহায়ক হবে। সহজ-সাবলীল ভাষা ও প্রাণবন্ত বর্ণনা গল্পগুলোকে করেছে হৃদয়গ্রাহী ও পাঠযোগ্য।

লেখক মোফরাদ হোসেন বলেন, ‘সুন্দরবন আমার লেখার প্রাণ। শিশুদের কাছে গল্পের মাধ্যমে এই অদ্ভুত জঙ্গল, তার প্রাণি এবং মানুষের সম্পর্ক তুলে ধরতে চেয়েছি। গোকুল দাদুর গল্পগুলো আনন্দ দেবে, ভাবাবে এবং প্রকৃতিকে ভালোবাসতে শেখাবে।’

আরও পড়ুনপ্রকাশিত হলো শৈল্পিক হুমায়ূনের ‘মায়ার বুদ্বুদ’ 

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার শিশু চত্বরের ১৮ নম্বর স্টলে। শিশুতোষ সাহিত্যে এটি একটি নতুন ও তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে এরই মধ্যে পাঠকমহলে আগ্রহ সৃষ্টি করেছে।

এসইউ