দেশজুড়ে

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে অনুমোদনহীন, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন নামে প্যাকেটজাতে সেমাই উৎপাদনের অভিযোগে র‌্যাব, জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার শহীদ নগর এলাকায় গ্রামীণ ও আনন্দ সেমাই কারখানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে গ্রামীণ সেমাই কারখানা প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিল ব্যবহার করলেও কোনো বৈধ অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেনি। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায় ১ লাখ টাকা জরিমানা ও উৎপাদনকৃত সেমাই জব্দ করা হয়।

আর আনন্দ সেমাই কারখানার প্রতিষ্ঠানটির বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়ম ভাঙার অভিযোগে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সহযোগিতায় ছিলেন র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার আল মাসুদ খান, নিরাপদ খাদ্য অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কর্মকর্তা সুরাইয়া শামসুন নাহার। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম