বিনোদন

আঙুলে হিরার আংটি, আসলেই কি কঙ্গনার বাগদান হয়েছে

 

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ব্যক্তিজীবন বরাবরই আলোচনায় থাকে। তার জীবনে প্রেম এসেছে একাধিকবার, তবে কোনো সম্পর্কই স্থায়ী হয়নি।

একসময় হৃতিক রোশনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছিল তার। সেই বিতর্ক আদালত পর্যন্ত গড়ায়। পরে ধীরে ধীরে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হন কঙ্গনা। বর্তমানে তিনি হিমাচল প্রদেশের মান্ডী থেকে নির্বাচিত সাংসদ।

এবার তার ব্যক্তিজীবন ঘিরে ফের নতুন আলোচনা। তবে কি বাগ্‌দান সেরে ফেললেন কঙ্গনা?

সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই সাংসদ-অভিনেত্রী। সাবেকি সাজে ধরা দেন তিনি। তার শাড়ি থেকে গয়না- সবকিছুই কাড়ে প্রশংসা। কিন্তু সবচেয়ে বেশি নজর যায় অনামিকা আঙুলে থাকা বড়সড় হিরার আংটির দিকে। মুহূর্তেই নেটদুনিয়ায় শুরু হয় জল্পনা-তবে কি বাগদান সেরে ফেলেছেন কঙ্গনা?

শুধু আংটি নয়, তার পরা শাড়িও জল্পনায় ঘি ঢেলেছে। কঙ্গনা সেদিন পরেছিলেন গুজরাতের জনপ্রিয় পটোলা শাড়ি। এর আগে দীপাবলির দিনেও একই ধরনের শাড়িতে দেখা গিয়েছিল তাকে। বারবার পটোলার প্রতি এমন অনুরাগ দেখে অনেকে প্রশ্ন তুলেছেন-পাত্র কি গুজরাটি?

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি কঙ্গনা। তার অনুরাগীদের একাংশ অবশ্য বলছেন, “একজন নারী চাইলে নিজের জন্য নিজেই হিরের আংটি কিনতে পারেন।”

আরও পড়ুন:রাশমিকার সঙ্গে বাগদান ভাঙার প্রশ্নেই রেগে গেলেন ঋষভ শেঠি যে রেকর্ড গড়লো রাশমিকা-বিজয়ের বিয়ে 

সব মিলিয়ে, হিরের ঝলকেই এখন চর্চার কেন্দ্রে কঙ্গনা। তবে সত্যিই কি জীবনে নতুন অধ্যায় শুরু করলেন তিনি, নাকি এও নিছক গুঞ্জন-সে উত্তর পেতে অপেক্ষায় ভক্তরা।

এমএমএফ