খেলাধুলা

প্রথম দিন মনোনয়নপত্র জমা পড়লো দশটি

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচনে রোববার ছিল মনোয়ানপত্র জমার প্রথম দিন। দুটি সভাপতিসহ প্রথম দিনে মোট ১০ টি মনোয়নপত্র জমা পড়েছে। নির্বাচনের জন্য গঠিত কমিশনের অন্যতম সদস্য আনোয়ারুল হক হেলাল মনোনয়নপত্রগুলো গ্রহণ করেছেন।

আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য সভাপতি পদে চারটি ও পরিচালক পদে ৩২ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। রোববার সভাপতি পদে দুটি মনোনয়নপত্র জমা পড়েছে। বরকত উল্লাহ বুলু প্রতিনিধির মাধ্যমে এবং সাজেদ এএ আদেল নিজে নির্বাচন কমিশনের কাছে সভাপতির মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাজেদ এএ আদেল পরিচালক পদেও একটি ফরম জমা দিয়েছেন।

পরিচালক পদে মনোয়নপত্র জমা দেওয়া অন্য ৭ জন হলেন - সরকার মাহবুব আহমেদ, মাসুদুজ্জামান, জহির আহমেদ, লোকমান হোসেন ভূঁইয়া, আবুল কালাম, জামাল রানা ও রিয়াজ উদ্দিন।

মঙ্গলবার বিকেল ৪ টায় শেষ হবে মনোনয়নপত্র জমা। বুধবার প্রার্থীর বা প্রার্থীর প্রতিনিধির উপস্থিতে হবে মনোয়নপত্রের ওপর আপত্তি ও শুনানি। চূড়ান্ত প্রার্থি থালিকা প্রকাশ হবে ৫ মার্চ।

আরআই/আইএন