কাতারের রাজধানী দোহা, বাহরাইন এবং আরব আমিরাতের দুবাইতে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এবং ফ্রান্স প্রেস (এএফপি) এজেন্সি এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।
দোহা ছাড়াও বাহরাইন এবং দুবাইতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর প্রকাশ করেছে এএফপি। স্থানীয় সাংবাদিকদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার মধ্যরাতের পর ইসরায়েল লেবাননে ‘হিজবুল্লাহর ঘাঁটি’ লক্ষ্য করে গোলা নিক্ষেপ করতে শুরু করে।
ইসরায়েলের দাবি, তার আগে হিজবুল্লাহ তাদের দিকে রকেট নিক্ষেপ করেছে। সোমবার ভোরের দিকে লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।
এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে তারা ইরানের পাশে থাকবে এবং মার্কিন স্থাপনা ও ইসরায়েলের ওপর হামলা অব্যহত রাখবে।
টিটিএন