চলতি বছরের জুনে ভারত সফরে আসবে আফগানিস্তান, খেলবে একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে। নিউ চন্ডিগড়ে একমাত্র টেস্টটি শুরু হবে ৬ জুন। তারপর ১৪, ১৭ এবং ২০ জুন যথাক্রমে ধর্মশালা, লখনৌ ও চেন্নাইয়ে হবে তিনটি ওয়ানডে।
এ নিয়ে মাত্র দ্বিতীয়বার টেস্ট ফরম্যাটে মুখোমুখি হচ্ছে দুই দল। ২০১৮ সালে প্রথম টেস্টে ভারত এক ইনিংস এবং ২৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছিল আফগানিস্তানকে।
আফগানিস্তানের বিপক্ষে এবারের টেস্টটি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ নয়।
এই সিরিজটি আইপিএল শেষ হওয়ার ছয়দিন পরই শুরু হবে। আইপিএল ফাইনাল হওয়ার কথা ৩১ মে।
এর আগে টেস্ট খেললেও এবারই প্রথম আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। এখন পর্যন্ত দুই দল কেবল এশিয়া কাপ আর বিশ্বকাপে মুখোমুখি হয়েছে।
এমএমআর