আইন-আদালত

সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

 

সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার আয়কর সংক্রান্ত মূল নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে দুর্নীতি দমন কমিশন (দুদক) উল্লেখ করে, জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ-দখলে রাখা এবং ২০ লাখ ৫১ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় গত বছরের ১ ডিসেম্বর মামলা দায়ের করে।

দুদক জানায়, তিনি নিয়মিত আয়কর দাতা হওয়ায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার মূল আয়কর নথির শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব মূল রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন। আদালত এ আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় নথি জব্দের নির্দেশ দেন।

 এমডিএএ/এসএনআর