অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে তরুণ লেখক নাঈমুল হাসান তানযীমের কিশোর গল্পগ্রন্থ ‘রক্তভেজা পাঞ্জাবি’। বইটি প্রকাশ করেছে ছায়া প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন আশিক ইলাহী।
প্রকাশক জানান, বাজারে আজকাল প্রচুর গল্পের বই পাওয়া যায়। পরিতাপের বিষয় হলো, সেসব বইয়ের অধিকাংশই নিছক গল্প দিয়ে ঠাসা। নেই শিক্ষা, অনুপ্রেরণা এবং সমাজের বাস্তব চিত্রায়ণ। ‘রক্তভেজা পাঞ্জাবি’ এ ক্ষেত্রে একদমই আলাদা।
বলতে দ্বিধা নেই। বইয়ের গল্পগুলো শুধুই গল্প নয়। বইটি শিশু-কিশোরদের মেধা ও মনন জাগিয়ে তোলার পাশাপাশি ঝড় তুলবে তাদের মনোজগতে। পরিবর্তন আনবে তাদের চিন্তা ও আদর্শে।
আরও পড়ুনবইমেলায় মাহির ‘কাস্তের প্রেমে বিরহী ঘাস’লেখক জানান, বইটি মূলত বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক ও মাসিক পত্রপত্রিকায় প্রকাশিত নির্বাচিত গল্পগুলোর সংকলন। সেরা সেরা সব গল্প এক মলাটে তুলে আনা হয়েছে। আমি আশাবাদী, রক্তভেজা পাঞ্জাবি শিশু-কিশোরসহ ভালো লাগবে সব বয়সী পাঠকেরই।
বইটি অমর একুশে বইমেলায় ছায়া প্রকাশনের ৩৯৫-৩৯৬ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ১২০ টাকা।
এসইউ