বইমেলায় মাহির ‌‘কাস্তের প্রেমে বিরহী ঘাস’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০১ মার্চ ২০২৬
ফাইল ছবি

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি ও বাচিক শিল্পী মুশফিকুর মাহির প্রথম কাব্যগ্রন্থ ‘কাস্তের প্রেমে বিরহী ঘাস’। বইটি প্রকাশ করেছে বইমই প্রকাশনী।

বইটির প্রচ্ছদ করেছেন পার্থ চৌধুরী ও নামলিপি করেছেন উসমান আল আহনাফ। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। বইটি রকমারি ডটকমসহ বইমই প্রকাশনীর ৩৯৯ নম্বর স্টলে পাওয়া যাবে।

আরও পড়ুন
বইমেলায় মোফরাদ হোসেনের ‘গোকুল দাদুর গল্পের হাট’ 

বইটি সম্পর্কে কবি বলেন, ‘‘কাস্তের প্রেমে বিরহী ঘাস’ আমার দীর্ঘ নীরবতার পর উচ্চারিত প্রথম বাক্য। এটি মূলত ক্ষতচিহ্নে ভরা এক স্বীকারোক্তি।’

প্রথমবারের মতো নিজের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়ার অনুভূতি প্রসঙ্গে কবি বলেন, ‘যেমন প্রত্যাশা আছে, তেমনই আছে খানিক ভয়, দ্বিধা এবং গভীর কৃতজ্ঞতা। কবিতাগুলো পাঠকের ভেতরে চিৎকার করে নয় বরং সন্ধ্যার মতো নেমে আসুক। তবেই কাব্যগ্রন্থের সার্থকতা।’

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।