মানিকগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৪ মার্চ) দুপুরে শহরের বেউথা এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে ‘মিলেনিয়াম ট্রেডার্স’ এবং ‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’ সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতিটি এলপিজি সিলিন্ডার ৩০০ টাকা বেশি দামে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এ জরিমানা করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
মো. সজল আলী/এএইচ/এএসএম