টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক ভারত ও ইংল্যান্ড। সেই ম্যাচে ইতিমধ্যেই টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। অর্থাৎ আগে ব্যাটিং করবে ভারত।
বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। গত আসরের দ্বিতীয় সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড। সেই ম্যাচে ৬৮ রানে জিতে ফাইনালে পা রাখে ভারত।
সবশেষ আসরের চ্যাম্পিয়ন ভারত সুপার এইট শুরু করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরে। পরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখানো জয়ে শেষ চারে জায়গা করে নেয় সূর্যকুমার যাদবের দল।
এদিকে সুপার এইটে কোনো ম্যাচ হারেনি ইংলিশরা। তবে হেরেছে গ্রুপ পর্বে। নেপাল, স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে জয় পেলেও হারতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ভারত একাদশঅভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিষান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ড একাদশফিল সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, জোফরা আর্চার, আদিল রশিদ।
আইএন/এমএমআর