লাইফস্টাইল

ইফতারে পাতে রাখুন তান্দুরি চিকেন কাটলেট

সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে সাধারণ ছোলা, পেঁয়াজু বা হালিম থাকলেও ভিন্ন কিছু যোগ করলে খাবার আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এমন সময় চিকেন তান্দুরি কাটলেট বানানো যেতে পারে। মাংস খেতে পছন্দ করেন যারা, তাদের জন্য চিকেন দিয়ে হতে পারে মজাদার কাটলেট।সহজভাবে বানানো যায় এবং পরিবেশন করলে ইফতারের টেবিলে স্বাদ ও আকর্ষণ দুটাই বাড়বে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন -

উপকরণ ১. বোনলেস চিকেন ২ কাপ২. সেদ্ধ আলু ২-৩টি ৩. ডিম ২টি৪. দই ৩-৪ টেবিল চামচ ৫. আদাও রসুন বাটা ১ চা চামচ৬. তান্দুরি মসলা ২ টেবিল চামচ৭. লাল মরিচ গুঁড়া ১ চা চামচ৮. গরম মসলা আধা চা চামচ৯. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ১০. জিরা গুঁড়া ১ চা চামচ ১১. ধনে গুঁড়া ১ চা চামচ ১২. লেবুর রস বা ভিনেগার ১ টেবিল চামচ১৩. ধনেপাতা মিহি করে কাটা ২ টেবিল চামচ১৪. কাঁচামরিচ ১ টেবিল চামচ১৫. তেল প্রয়োজনমতো১৬. লবণ স্বাদমতো

আরও পড়ুন:ইফতারে স্বাদে ভিন্নতা আনতে বানান ব্রেড পকেট শর্মা অতিথি আপ্যায়নে রাখুন তাওয়া চিকেন পোলাও 

প্রস্তুত প্রণালিপ্রথমে চিকেন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাংসের সঙ্গে সব মসলা মিশিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করুন। ম্যারিনেট করা মাংস মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা হতে দিন এবং ছোট টুকরোতে ঝুরি করে নিন।

একটি বড় পাত্রে চটকানো আলু ও রান্না করা চিকেনের টুকরোগুলো নিন। এতে ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি এবং গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখান। মিশ্রণ থেকে গোল বা লম্বাটে কাটলেটের আকার তৈরি করুন।প্রতিটি কাটলেট প্রথমে ফেটানো ডিমে চুবিয়ে নিন এবং এরপর ব্রেড ক্রাম্বসে ভালো করে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলো সোনালি ও মুচমুচে ভেজে নিন। ভাজা কাটলেট চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন।

এসএকেওয়াই