রান্নাঘরের দৈনন্দিন ব্যস্ততায় অনেকেই আগের দিনই সবজি কেটে রেখে দেন। এতে পরদিন রান্নার সময় অনেকটাই বাঁচে। বেশিরভাগ সবজি কেটে এয়ার টাইট কৌটোতে রেখে ফ্রিজে সংরক্ষণ করা যায়। এমন কি আদা-রসুনের খোসা ছাড়িয়ে পেস্ট বানিয়েও অনেক দিন ফ্রিজে রাখা সম্ভব। তবে সমস্যা দেখা দেয় পেঁয়াজের ক্ষেত্রে। পেঁয়াজ কেটে রাখলে খুব দ্রুত এর স্বাদ ও গন্ধ বদলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই এটি শুকিয়ে যেতে শুরু করে।
পেঁয়াজ কেটে খোলা অবস্থায় রাখলে বাতাসে থাকা বিভিন্ন প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে এটি দ্রুত অক্সিডাইজ হতে শুরু করে। এর ফলে পেঁয়াজের স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। এ কারণেই অনেক চিকিৎসক কাটা পেঁয়াজ দীর্ঘ সময় রেখে খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলেন। সাধারণত পেঁয়াজ কেটে সঙ্গে সঙ্গেই খাওয়া বা রান্না করা সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়।
তবুও সময় বাঁচানোর জন্য অনেকেই আগেভাগে পেঁয়াজ কুচি করে বা কেটে রাখতে চান। সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে কাটা পেঁয়াজ তুলনামূলকভাবে বেশি সময় তাজা রাখা সম্ভব।
খোলা না রাখাকাটা পেঁয়াজ কখনোই খোলা অবস্থায় রাখা উচিত নয়। খোলা জায়গায় রাখলে এটি দ্রুত শুকিয়ে যায় এবং বাতাসের জীবাণু সহজেই এতে ঢুকে পড়ে। এমনকি খোলা অবস্থায় ফ্রিজে রাখলেও পেঁয়াজের গুণাগুণ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই কাটা পেঁয়াজ সবসময় এয়ার টাইট কৌটোতে ভরে সংরক্ষণ করা উচিত।
ফ্রিজে রাখাযেখানে আর্দ্রতা বেশি, সেখানে কাটা পেঁয়াজ রাখলে তা দ্রুত পচে যেতে পারে। অনেকেই অন্যান্য সবজির সঙ্গে ঝুড়িতে কাটা পেঁয়াজ রেখে দেন, কিন্তু এতে নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই কাটা পেঁয়াজ সংরক্ষণের জন্য ফ্রিজই সবচেয়ে ভালো জায়গা। এয়ার টাইট কন্টেইনার বা জিপলক ব্যাগে ভরে রাখলে পেঁয়াজ কিছুটা বেশি সময় ভালো থাকে।
শুধু ফ্রিজে রাখলেই হবে না, সঠিক তাপমাত্রা বজায় রাখাও খুব গুরুত্বপূর্ণ। কাটা পেঁয়াজ সংরক্ষণের জন্য ৪০ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপযুক্ত। এই তাপমাত্রায় রাখলে পেঁয়াজের সতেজতা কিছুটা দীর্ঘস্থায়ী হয়।
সঠিকভাবে সংরক্ষণ করা হলে কাটা পেঁয়াজ সাধারণত ২ থেকে ৩ দিন পর্যন্ত ভালো থাকে। তবে তার মধ্যে ব্যবহার করে ফেলাই সবচেয়ে ভালো। অন্যদিকে, যদি ফ্রিজারের মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যায়, তাহলে কাটা পেঁয়াজ ৬ থেকে ৮ মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। তবে ফ্রিজার থেকে বের করার পর স্বাদ ও গঠন কিছুটা পরিবর্তিত হতে পারে।
তাই রান্নার সুবিধার জন্য আগেভাগে পেঁয়াজ কাটতে চাইলে অবশ্যই সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি। এতে পেঁয়াজের স্বাদ ও পুষ্টিগুণ অনেকটাই বজায় রাখা সম্ভব হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন: সবজি কাটার পর পানিতে ভিজিয়ে রাখলে যেসব ক্ষতি হয়মুরগির কাঁচা মাংস কতদিন পর্যন্ত ফ্রিজে রাখা যায়
এসএকেওয়াই/এএসএম