ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের ঈদ উপহার দিলো সিআরসি

দুস্থ, এতিম ও পথশিশুদেরকে ইদ উপহার প্রদান করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রধান ফটকে তারা এ আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন শাখা তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি রুহুল আমিন, সংগঠনটির সভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক গালিব, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকী, স্কুল পরিচালক সাইফুল আলিফসহ অন্যরা।

অনুষ্ঠানের প্রথমে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক গালিব। পরে শিশুরা হামদ, নাথ ও কবিতা পরিবেশন করে। এসময় প্রায় অর্ধশতাধিক শিশুকে পাঞ্জাবিসহ বিভিন্ন উপহার দেয় তারা।

সংগঠনটির সভাপতি নাজমুল হাসান বলেন, মানুষের সহযোগিতায় আমরা তোমাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করার চেষ্টা করেছি। তোমরা যেনো ভালো শিক্ষা পাও, ভালো পথে চলতে পারো, ভালো মানুষ হতে পারো এবং তোমাদের মধ্য থেকে যেনো একজন ভালো মানুষ তৈরি হয় এজন্যই তোমাদের পেছনে আমাদের এত শ্রম। তোমরা আমাদের জন্য দোয়া করবে, সাহস দেবে, ভালোবাসবে যাতে আমরা তোমাদের জন্য আরও অনেক বেশি কাজ করতে পারি।

ইরফান উল্লাহ/এনএইচআর/জেআইএম