দেশজুড়ে

সাবেক এমপি মহারাজ দম্পতি ও পুত্রের বিরুদ্ধে দুদকের মামলা

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ দম্পতি ও পুত্রের বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক তিনটি মামলা হয়েছে।

মঙ্গলবার (১‌‌০ মার্চ) দুপুরে দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন ও মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা তিনটি করেন।

মামলার আগে তিনটি অভিযোগেরই প্রাথমিক তদন্ত করেন পিরোজপুর দুদক কার্যালয়ের উপ-পরিচালক আমিনুল ইসলাম। আসামি অন্যরা হলেন মহারাজের স্ত্রী উম্মে কুলসুম ও ছেলে শাম্মাম জুনাইদ ইফতি।

তরিকুল ইসলাম/এসআর/এমএস