ইফতারে অনেকেই ভাজাপোড়া খাবার বেশি খেয়ে ফেলেন, ফলে পরে পেট ভারী লাগা বা অস্বস্তি দেখা দেয়। তাই ইফতারের টেবিলে হালকা কিন্তু পুষ্টিকর খাবার রাখা জরুরি। ডিম, ওটস ও বিভিন্ন সবজির মিশ্রণে তৈরি ওটস ওমলেট হতে পারে এমনই একটি স্বাস্থ্যকর পদ।
এতে প্রোটিন ও ফাইবারের ভালো সমন্বয় থাকে, যা শরীরকে শক্তি জোগায় আবার হজমেও তুলনামূলকভাবে সহজ। জেনে নিন রেসিপি -
উপকরণ
১. ওটস ১ কাপ২. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ৩. টমেটো কুচি ১ টেবিল চামচ৪. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ৫. কাঁচা মরিচ কুচি ১ চা চামচ৬. ডিম ২টি৭. সয়াবিন তেল ৫০ গ্রাম৮. হলুদ গুঁড়া ১ চিমটি৯. শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ১০. লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি পাত্রে পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া ও লবণ একসঙ্গে নিন। এরপর এতে দুটি ডিম ভেঙে দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।
এবার মিশ্রণের সঙ্গে ওটস যোগ করে আবার নেড়ে নিন এবং প্রায় ১০ মিনিট রেখে দিন, যাতে ওটস নরম হয়ে যায়।
এবার ফ্রাইপ্যানে তেল গরম হলে প্রস্তুত ব্যাটার ঢেলে দিন এবং মাঝারি আঁচে ভাজুন। এক পাশ হয়ে গেলে সাবধানে উল্টে দিয়ে অন্য পাশটিও ভেজে নিন। দুই পাশ সোনালি হয়ে গেলে নামিয়ে নিন।
গরম গরম পরিবেশন করুন স্বাস্থ্যকর ও সুস্বাদু ওটস ওমলেট। চাইলে টমেটো সস বা সালাদের সঙ্গে পরিবেশন করতে পারেন।
এএমপি/এমএস