অর্থনীতি

চট্টগ্রামে তেল-গ্যাসের ১০ জাহাজের পণ্য খালাস শুরু

চট্টগ্রাম বন্দরে খালাস প্রক্রিয়ায় রয়েছে জ্বালানি তেল গ্যাস ও কেমিক্যালের ১০টি জাহাজ। এর মধ্যে চারটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটি ডিজেল এবং একটি বেইজ অয়েল জাহাজ।

এর মধ্যে বহির্নোঙরে এবং বন্দরের ডলফিন জেটিতে পাঁচটি জাহাজ খালাসরত রয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন বন্দরের মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিম।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ গ্যাস, কেমিক্যাল, ক্রুড এবং ফার্নেস অয়েলের আটটি জাহাজ খালাস করা হয়েছে। এর মধ্যে কাতার থেকে আমদানি করা দুটি এলএনজি জাহাজ, মালয়েশিয়া থেকে আসা একটি এলপিজিবাহী জাহাজ, দুবাই থেকে আমদানি হওয়ায় একটি এমইজি (মনো-ইথিলিন গ্লাইকল) কেমিক্যাল, সিঙ্গাপুর থেকে আসা দুটি ফার্নেস অয়েলের জাহাজ, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি ক্রুড অয়েল এবং সিঙ্গাপুর থেকে আসা ডিজেলবাহী একটি জাহাজ রয়েছে।

এমডিআইএইচ/এমআরএম