আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার শুরু হবে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।
আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) থেকে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন ২৩ মার্চের টিকিট পাওয়া যাবে।
এছাড়া ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।
ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।
এনএস/এমআরএম