আন্তর্জাতিক

ইরানে কার্যক্রম চালিয়ে যাবে রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও ইরানে কার্যক্রম চালিয়ে যাবে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। সংস্থাটির প্রধান অ্যালেক্সেই লিখাচেভ এ তথ্য জানিয়েছেন।

রোসাটম বর্তমানে বুমেহার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আরও দুটি পারমাণবিক ইউনিট নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

রোসাটমই ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহরে প্রথম ১ গিগাওয়াট ক্ষমতার ইউনিট নির্মাণ করে। তবে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নতুন ইউনিটগুলোর নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত করা হয় এবং কিছু কর্মীকে সরিয়ে নেওয়া হয়।

লিখাচেভ জানান, বর্তমানে প্রায় ৪৫০ জন রোসাটম কর্মী এখনো বুশেহর প্রকল্প এলাকায় রয়েছেন। এ সপ্তাহে প্রায় ১৫০ জন কর্মী আর্মেনিয়া হয়ে রাশিয়ায় ফিরে গেছেন।

তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয় ইউনিট নির্মাণ আমাদের অগ্রাধিকারগুলোর একটি। এখন ইরান ছাড়ার সময় নয়। মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা বৈশ্বিক পরিস্থিতির একটি অংশ মাত্র।

রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, ইরানে সর্বোচ্চ আটটি পারমাণবিক ইউনিট নির্মাণ করা যেতে পারে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম