রাজনীতি

মির্জা আব্বাসের দীর্ঘায়ু কামনা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনহাসপাতালে মির্জা আব্বাস যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর 

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি’।

এর আগে, গতকাল বুধবার ইফতারির সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এনএস/কেএসআর