দেশজুড়ে

একদিনে ৯ কবর খুঁড়িনি আগে: গোরখোদক

জীবনে প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লেন গোরখোদক মুজিবর, বারেক ও রমজান। শুক্রবার (১৩ মার্চ) সকালে তারা কবর খনন কাজ শুরু করেন। এরমধ্যে সাতটি বড় ও দুটি শিশুর কবর।

মোংলা পৌর কবরস্থানের গোরখোদক মুজিবর বলেন, আমরা ১৮-২০ বছর ধরে কবর খনন করি। কিন্তু একদিনে এমন ৯টি কবর কোনোদিন এর আগে খনন করিনি। জীবনে প্রথম আজ খনন করেছি। সেটি আবার এক পরিবারের ৯ জনের। তাই ৯টা কবর এক জায়গায় পাশাপাশি খুঁজেছি। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুনমোংলায় এক উঠানে ৯ মরদেহ, শোকের মাতম

বিয়ের আনন্দ শোক হয়ে নেমে এলো সড়কে

ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

পরনে লাল শাড়ি-হাতে মেহেদি, বিয়ের সাজেই শেষ যাত্রা

রাতে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে আনা হয়। এরপর সকালে প্রস্তুতি নেওয়া হয় গোসল, জানাজা ও দাফনের।

এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ) মোংলা উপজেলার বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায়া একই পরিবারের ১৩ জন ও মাইক্রোবাস চালক নিহত হন।

আবু হোসাইন সুমন/আরএইচ/জেআইএম