আন্তর্জাতিক

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, আহত ২

ইসরায়েল লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে দুজন আহত হয়েছেন বলে শুক্রবার (১৩ মার্চ) জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েল সেগুলো প্রতিহত করতে কাজ করছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মুঠোফোনে বার্তা পাঠানো হয়েছে।

এদিকে, দেশটির সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন আহত হয়েছেন। তাদের একজন বয়স ৬০ বছর ও অন্যজন ৫০ বছর বয়সী এক নারী।

ইসরায়েলি সেনাবাহিনী নাগরিকদের সতর্ক করে জানিয়েছে যে তারা ইরানের ক্ষেপণাস্ত্রের একটি নতুন ঢেউ দেশের দিকে অগ্রসর হচ্ছে তা শনাক্ত করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, যে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিহত করার’ জন্য কাজ করছে ও ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের কাছে মোবাইল ফোনে সতর্কতা পাঠানো হচ্ছে।

ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থাও জানিয়েছে যে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ