বিনোদন

থালাপতির সঙ্গে পরকীয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন আবারও আলোচনায়। এবার তা তার ব্যক্তিগত জীবনকে ঘিরেই। সম্প্রতি থালাপতি বিজয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে শোনা গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তবে এই বিষয়টি নিয়ে সরাসরি কোনো নিশ্চিত মন্তব্য করেননি তৃষা।

প্রসঙ্গত, থালাপতি বিজয়ের স্ত্রী সংগীতা সোরনালিঙ্গম স্বামীর বিরুদ্ধে আইনি বিচ্ছেদের আবেদন করেছেন। পারিবারিক আদালতে চলমান সেই মামলার মধ্যে, একটি বিয়ের অনুষ্ঠানে তৃষার সঙ্গে বিজয়ের উপস্থিতি নতুন করে জল্পনা ছড়িয়ে দিয়েছে।

তৃষা এর আগেও ব্যক্তিগত জীবনকে ঘিরে আলোচনায় এসেছেন। একসময় দক্ষিণি অভিনেতা রানা দগ্গুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবর ছড়িয়েছিল। তবে কয়েক বছর সম্পর্ক রাখার পর তারা বিচ্ছেদের পথে হাঁটেন।

এরপর চেন্নাইয়ের ব্যবসায়ী ও প্রযোজক বরুণ মানিয়ানের সঙ্গে সম্পর্ক জড়ান তৃষা। ২০১৫ সালে তাদের বাগদান সম্পন্ন হলেও মাত্র ছয় মাসের মধ্যে তা ভেঙে যায়। যদিও তৃষা কখনো প্রকাশ্যে বাগদান ভাঙার কারণ জানাননি। তবে গুঞ্জন শোনা যায়, বরুণের পরিবারের আপত্তির কারণে বিয়ে হয়নি। বিশেষ করে বরুণের বাবা চাইতেন, তার পুত্রবধূ যেন ব্যবসায়ী পরিবারের মেয়ে হন।

বরুণের সঙ্গে বাগদানের দিনই তৃষা লিখেছিলেন, “বরুণের সঙ্গে আমার বাগদান হচ্ছে। তবে কেউ যেন মনে না করে যে আমি অভিনয় ছেড়ে দিচ্ছি। আমি সারাজীবন অভিনয়টাই করব।”

পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘ সময় একাই ছিলেন তৃষা। একটি সাক্ষাৎকারে তিনি জানান, তাড়াহুড়ো করে বিয়ে করে অসুখী দাম্পত্যজীবনে থাকতে চান না। বরং ভালোবাসার সম্পর্কেই থাকতে চান তিনি।

আরও পড়ুন:বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নায়িকার প্রশ্ন এপেস্টিন ফাইলস নিয়ে সতর্কবার্তা দিলেন আমির খান 

সম্প্রতি একটি অনুষ্ঠানে থালাপতি বিজয়কে ঘিরে ওঠা গুঞ্জন প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান তৃষা। ফলে নতুন করে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

এমএমএফ