প্রবাসীদের সম্মানে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ, মালে মহানগর পশ্চিম শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানী মালে শহরের গিয়াস উদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে এ ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি নূর উদ্দিন এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি আবু নোমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় সভাপতি ডা. এইচ এম সোহেল।
শুরুতে পবিত্র আল কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ জাহিদুজ্জামান এবং ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মাহবুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সেক্রেটারি জেনারেল সাজ্জাত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সবুর, অফিস সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদ, সমাজকল্যাণ সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া, পাঠাগার সম্পাদক মাইনুল ইসলাম, মালে মহানগর পূর্ব শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম এবং হুলহুমালে শাখার সভাপতি তাওহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসে বাংলাদেশিদের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এমআরএম/এএসএম