প্রবাস

কুয়েতে কে.বি ড্রিমসের ইফতার মাহফিল

কুয়েতে কিছু স্বপ্নবাজ তরুণের উদ্যোগে গড়ে ওঠা কে.বি ড্রিমস লিমিটেডের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ীসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পবিত্র রমজান মাসকে ঘিরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কিছু স্বপ্নবাজ তরুণের উদ্যোগে গড়ে ওঠা কে.বি ড্রিমস লিমিটেড একটি কর্মসংস্থান ও বিনিয়োগভিত্তিক সংগঠন। প্রতিষ্ঠানটি কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য সহজ কিস্তিতে গাড়ি কেনার অর্থ সহায়তা এবং বাংলাদেশে প্লট ব্যবসায় নিরাপদ বিনিয়োগের সুযোগ তৈরি করে কাজ করছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং নিরাপদ বিনিয়োগের সুযোগ তৈরি করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ভবিষ্যতেও প্রবাসীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক ও বিনিয়োগভিত্তিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তারা।

প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন, খাইরুল ইসলাম, তাজুল ইসলাম, মেহেদি রুবেল, মোশারাফ হোসেন, আদনান টিপু, বিল্লাল হোসেন, সাজ্জাদ হোসেন এবং মোশাররফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে দেশ ও প্রবাসীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

এমআরএম/এএসএম