আন্তর্জাতিক

ইসরায়েলের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা রোববার (১৫ মার্চ) ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল-আবিবের দক্ষিণে একটি বিমানঘাঁটিতে উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এমন সময় এই হামলার দাবি করা হলো, যখন ইসরায়েল লেবাননে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা তেল-আবিবের দক্ষিণে অবস্থিত পালমাচিম বিমানঘাঁটি লক্ষ্য করে একটি ‘উন্নত ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করে।

গোষ্ঠীটি আরও দাবি করেছে, লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৫ মাইল) দূরে অবস্থিত ওই বিমানঘাঁটিতে হামলার আগে তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও সীমান্তের কাছাকাছি লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপরও কয়েকটি হামলা চালিয়েছে।

সূত্র: এএফপি

এসএএইচ