দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকাগামী নয়টি ট্রেন সোমবার (১৬ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।
সম্প্রতি ঈদযাত্রা নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। না থামা ট্রেনগুলো হলো- একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস।
এছাড়া, রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদযাত্রায় সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস এবং নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করা হবে।
এনএস/একিউএফ