ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জোসেফ কেন্ট। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি এ ইস্যুতে পদ ছাড়লেন।
মঙ্গলবার (১৭ মার্চ) দেওয়া পদত্যাগপত্রে কেন্ট বলেন, ‘আমি বিবেকের দিক থেকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারি না।
তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না এবং ইসরায়েল ও তাদের প্রভাবশালী লবির চাপে এই যুদ্ধ শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী কোনো দেশকে আক্রমণ করতে হলে ‘তাৎক্ষণিক হুমকি’ থাকা প্রয়োজন। কেন্টের বক্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।
After much reflection, I have decided to resign from my position as Director of the National Counterterrorism Center, effective today.I cannot in good conscience support the ongoing war in Iran. Iran posed no imminent threat to our nation, and it is clear that we started this… pic.twitter.com/prtu86DpEr
— Joe Kent (@joekent16jan19) March 17, 2026এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ বা জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়।
কেন্ট যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যবার্ডের ঘনিষ্ঠ বলে পরিচিত। গ্যাবার্ডও ইরান যুদ্ধ শুরুর পর থেকে অনেকটা নীরব রয়েছেন। তিনি এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
চলতি মাসের শুরুতে ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত উপস্থিতি ছাড়া গ্যাবার্ডকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
সূত্র: রয়টার্সকেএএ/