আন্তর্জাতিক

লারিজানিকে হত্যার পর ইসরায়েলে বড় হামলা চালিয়েছে ইরান

ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর কাফর কাসেমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে চ্যানেল-১২।

প্রতিবেদনে বলা হয়, হামলায় ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলে আতঙ্কিত অবস্থায় থাকা দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে তেল আবিব জেলার কাছাকাছি রামাত গান শহরে ধ্বংসাবশেষের আঘাতে একজন পুরুষ ও একজন নারী নিহত হওয়ার খবর পাওয়া যায়।

এদিকে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েলে অবস্থিত ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।

আইআরজিসি জানায়, ইসরায়েলের বহুস্তরীয় ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার কারণেই এসব হামলা সফল হয়েছে।

এই হামলাকে তারা প্রতিশোধমূলক অভিযান হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম