ঈদ মানেই নতুন কিছু নতুন পোশাক, নতুন আনন্দ, আর অনেকের জন্য নতুন স্মার্টফোন। এই সময়টায় বাজারে বিভিন্ন ব্র্যান্ডে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও অফার পাওয়া যায়। তাই বাজেটের মধ্যে ভালো ফোন কেনার জন্য ঈদের সময়টাই সবচেয়ে উপযুক্ত। বিশেষ করে যারা ঈদের দিন সুন্দর ছবি তুলতে চান, পরিবার-বন্ধুদের সঙ্গে মুহূর্তগুলো ধরে রাখতে চান তাদের জন্য ১৫ হাজার টাকার মধ্যে বেশ কিছু ভালো অপশন এখন বাজারে রয়েছে। এই বাজেটে ভালো স্টোরেজ, বড় ব্যাটারি ও ভালো ক্যামেরার ফোন সহজেই পাওয়া যাবে।
এমন ৫টি স্মার্টফোনের ব্যাপারে চলুন জেনে নেওয়া যাক-
১. শাওমি রেডমি এ৫এই বাজেটের মধ্যে বেশ জনপ্রিয় একটি ফোন। এতে রয়েছে ৬.৮৮ ইঞ্চি বড় এইচডি+ ডিসপ্লে ও ১২০হার্জ রিফ্রেশ রেট, যা স্ক্রলিংকে করে স্মুথ। ক্যামেরা হিসেবে ৩২এমপি মেইন ক্যামেরা থাকায় দিনের আলোতে ভালো ছবি তোলা যায়। ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ থাকায় সাধারণ ব্যবহার ও মাল্টিটাস্কিং সহজ হয়। ৫২০০এমএএইচ ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে। শাওমি রেডমি এ৫ ১২, হাজার ৯৯৯-১৩ হাজার ৯৯৯ টাকার মধ্যেই পাবেন।
২. টেকনো স্পার্ক ৪০এই ফোনটি স্টাইলিশ ডিজাইন ও পারফরম্যান্সের জন্য পরিচিত। এতে ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ রয়েছে, যা এই বাজেটে দারুণ। ৫০এমপি ক্যামেরা থাকায় ঈদের দিনে ছবি তোলার জন্য ভালো অপশন। বড় ব্যাটারি ও স্মুথ পারফরম্যান্স এটিকে দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্য করে তোলে। টেকনো স্পার্ক ৪০ বাজারে ১৩ হাজার ৯৯৯ টাকার মধ্যেই পাবেন।
৩. ইনফিনিক্স হট ৬০আইবাজেটের মধ্যে ব্যালেন্সড পারফরম্যান্সের জন্য এটি একটি ভালো পছন্দ। এতে ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ থাকায় অ্যাপ ব্যবহার ও গেমিং মোটামুটি ভালো চলে। ক্যামেরা সেটআপও ভালো, সোশ্যাল মিডিয়ার জন্য ছবি তুলতে সুবিধা দেয়। ব্যাটারি লাইফ দীর্ঘ হওয়ায় ভ্রমণের সময় উপযোগী। ইনফিনিক্স হট ৬০আই ১৩ হাজার ৯৯৯-১৪ হাজার ৯৯৯ টাকার মধ্যেই পাবেন।
৪. রিয়েলমি সি৭১এই ফোনটি পারফরম্যান্স ও ডিজাইনের ভালো সমন্বয়। ৪জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ থাকলেও অপ্টিমাইজেশন ভালো হওয়ায় স্মুথ ব্যবহার পাওয়া যায়। ক্যামেরা দিয়ে ভালো ডে-লাইট ছবি তোলা যায়, যা ঈদের মুহূর্ত ক্যাপচার করার জন্য যথেষ্ট। ব্যাটারি ব্যাকআপও ভালো। রিয়েলমি সি৭১ স্মার্টফোনটির দাম বর্তমানে ১৪ হাজার ৯৯৯ টাকা
৫. অনর এক্স৬সিএই ফোনটি একটু প্রিমিয়াম ফিল দেয় এই বাজেটে। ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ থাকায় পারফরম্যান্স ভালো। ক্যামেরা কোয়ালিটিও সন্তোষজনক, বিশেষ করে ডে-লাইট ফটোগ্রাফিতে। যারা একটু ভিন্ন ব্র্যান্ড নিতে চান তাদের জন্য এটি ভালো অপশন। অনর এক্স৬সি ১৪ হাজার ৯৯৯ টাকায় পাবেন।
আরও পড়ুনবুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলাম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন
কেএসকে