পাকিস্তান সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে কপাল খুললো বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন তিনি।
তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। যে দলে আগে থেকেই আছেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম আর নাহিদ রানা।
নাহিদ রানাকে পেশোয়ার কেনে নিলাম থেকেই। পরে সাইন করানো হয় শরিফুলকে, এবার তারা দলে নিলো তানজিদ তামিমকে।
ফেব্রুয়ারিতে লাহোরে পিএসএলের নিলামেও নাম ছিল তানজিদ তামিমের। তবে তখন তাকে কেনার আগ্রহ দেখায়নি কোনো দল।
পিএসএলে বাংলাদেশের আরও খেলোয়াড় আছেন এবার। মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পারভেজ হোসেন ইমন আর রিশাদ হোসেনকে কিনেছে ইসলামবাদ ইউনাইটেড।
এমএমআর