ঈদের রাতের খাবার হবে আরও সম্পূর্ণ, যদি থাকে হালকা ও পুষ্টিকর কোনো স্টার্টার। এমন সময়ে সুস্বাদু চিকেন স্যুপ হতে পারে একদম নিখুঁত বিকল্প। সহজ উপকরণ ও স্বল্প সময়ে তৈরি হওয়া এই স্যুপ শুধু স্বাদে নয়, পুষ্টিতেও পূর্ণ। হালকা গরম, সুষম মশলা এবং কোমল চিকেনের সঙ্গে এটি রাতের খাবারে এনে দেবে স্বস্তি ও স্বাদে অতুলনীয় আনন্দ। রইলো রেসিপি-
প্রথমে একটি ফ্রাই প্যানে অল্প তেল গরম করুন। এর মধ্যে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিন। তারপর পানির সঙ্গে আদা ও রসুন বাটা এবং গোলমরিচ যোগ করুন। ঢাকনা দিয়ে প্রায় ১৫ মিনিট সেদ্ধ হতে দিন। মাংস ফুটে উঠলে চুলা বন্ধ করুন এবং পানির মধ্যে থেকে মাংসের টুকরাগুলো আলাদা করে নিন।
একটি বাটিতে ৩-৪ চামচ মুরগির সেদ্ধ পানির স্টক নিন এবং এতে কর্নফ্লাওয়ার মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন।
ফ্রাই প্যানে বাটার গরম করুন। এরপর স্লাইস করা রসুন এবং কুঁচি করা পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে ভাজুন। তার পরে কুঁচি করা গাজর এবং লবণ যোগ করে আরও কিছুক্ষণ নাড়ুন। এরপর টমেটো পেস্ট দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন।
এবার আলাদা রাখা চিকেন স্টক এবং সেদ্ধ মাংসের টুকরাগুলো যোগ করুন। ফুটে উঠলে স্বাদমতো টেস্টিং সল্ট মিশিয়ে ঢাকনা দিয়ে প্রায় ১৫ মিনিট রান্না করুন। গরম গরম পরিবেশন করুন।
জেএস/