ঈদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সুস্বাদু খাবার। বিশেষ করে ঈদে মিষ্টি শরবত খাওয়ার রীতি চিরন্তন। এবার নতুন কিছু চেষ্টা করতে চান? নতুন ধরনের ফলের শরবতের সঙ্গে বরিশালের ঐতিহ্যবাহী মলিদা যোগ করে তৈরি করতে পারেন। এই শরবত শুধু পিপাসা মেটাবে না, বরং ঈদের আনন্দকে দ্বিগুণ করবে। সাধারণত গ্লাসে পরিবেশন করা হয়, তাই সাজিয়ে পরিবেশন করলে আপনার ঈদের টেবিল আরও মনোমুগ্ধকর হয়ে উঠবে।
আসুন জেনে নেওয়াা যাক কীভাবে মলিদার শরবত তৈরি করবেন-
উপকরণ১.আতপ চালের মিহি গুঁড়া আধা কাপ২. মুড়ি আধা কাপ৩. চিড়া আধা কাপ৪. নরম নারিকেল মিহি করে বাটা ২ টেবিল চামচ৫. নারিকেল কোরা আধা কাপ৬. তরল দুধ ২ কাপ৭. ডাবের পানি ১ কাপ ৮. চিনি বা গুড় স্বাদমতো৯. আদা বাটা আধা চা চামচ১০. লবণ পরিমাণমতো১১. বাদাম কুচি ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালিচিড়া ধুয়ে কয়েক মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। ব্লেন্ডারে মুড়ি মিশিয়ে নিন, তারপর ভিজানো চিড়া, নারিকেল কুচি, আদা বাটা, চিনি এবং অর্ধেক দুধ দিয়ে মসৃণভাবে ব্লেন্ড করুন। বাকি দুধ ও ডাবের পানি মিশিয়ে আবার ভালো করে মেশান।
মিশ্রণটি ফ্রিজে ঠান্ডা হতে দিন। পরিবেশনের আগে একটু লবণ দিয়ে নাড়ুন। গ্লাসে ঢেলে তার ওপর মুড়ি বা খই এবং অল্প নারিকেল কুচি. বাদাম ছিটিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:ঈদে ঝটপট তৈরি করুন ডাবল লেয়ারের চকলেট বরফি ঈদে অতিথি আপ্যায়নে রাখুন এরাবিক মিল্ক পুডিংএসএকেওয়াই