প্রবাস

যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন, বিশ্ববাসীর কল্যাণ কামনা করে মোনাজাত

একমাস সিয়াম সাধনা শেষে আনন্দের বার্তা নিয়ে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। সম্প্রীতির বন্ধনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব। শুক্রবার দিনের শুরুতেই ঈদের নামাজ আদায়ের জন্য নিজ নিজ এলাকার মসজিদে ছুটে যান মুসলমানরা ।

নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারের ঈদ জামাতে সিটি মেয়র জোহরান মামদানি-সহ কংগ্রেসম্যান, স্টেট সিনেটর ও অ্যাসেম্বলিম্যানরা অংশ নিয়ে কুশল বিনিময় করেন। এসময় মামদানি একে অপরের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ঈদ উদযাপিত হয়েছে। ওয়াশিংটন, ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশ্ববাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

নামাজ শেষে কুশল বিনিময়ের মাধ্যমে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় প্রতিটি ঈদ জামাত।

ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

আইএইচআর/জেএইচ/এমএস