বিনোদন

বলিউডে ঝড়, তিন দিনেই ২৬৪ কোটি আয় করলো ‘ধুরন্ধর ২’

মুক্তির মাত্র তিন দিন চলে। এরইমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ সিনেমা। বলা চলে ছবিটি অভাবনীয় সফলতা পেয়েছে। আজ তৃতীয় দিনে সিনেমাটির ৯,৩৩৭টি প্রদর্শনী চলেছে। সেখান থেকে ছবির নেট আয় হয়েছে ৩৮.২১ কোটি রুপি।

এই তথ্য নিশ্চিত করেছে ভারতের সিনেমার বক্স অফিস সংশ্লিষ্ট স্যাকনিলক।

তাদের দাবি, ছবিটির মোট আয় পৌঁছেছে মোট ৩১৪.৪৮ কোটি রুপিতে। মোট নেট আয় দাঁড়িয়েছে ২৬৪.৪৮ কোটি। তবে সিনেমার চূড়ান্ত আয় এখনও রিপোর্ট করা হয়নি।

অভিনেতা রণবীর সিং অভিনীত এবং পরিচালক আদিত্য ধর নির্মিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ভারতীয় বক্স অফিসে অসাধারণ সাফল্য ধরে রেখেছে।

তৃতীয় দিনে সিনেমার হিন্দি সংস্করণের পাশাপাশি দেরিতে মুক্তি পাওয়া তেলেগু এবং তামিল সংস্করণও সিনেমার আয়কে বাড়িয়েছে। ভাষা অনুযায়ী আয়ের তালিকায় হিন্দিতে ৪.৬৮ কোটি, তেলেগুতে ০.২২ কোটি, তামিলে ০.০৩ কোটি রুপি আয় হয়েছে।

তেলেগু ও তামিল সংস্করণের দৈর্ঘ্য হিন্দি সংস্করণের তুলনায় কিছুটা বেশি (প্রায় ২৩১ মিনিট)। কারণ হিন্দি সংস্করণ থেকে কিছু হিংস্র দৃশ্য কেটে দেওয়া হয়েছে।

প্রথম দিনের খোলামেলা প্রদর্শনী এবং প্রি-ভিউসহ সিনেমাটি ১৪৩ কোটি রুপির ওপেনিং ডে আয় করেছে ছবিটি। যার মধ্যে শুধুমাত্র হিন্দি সংস্করণ থেকে নেট আয় হয়েছে ১০০ কোটি রুপিরও বেশি।

সিনেমার তৃতীয় দিনে ৭০% এর বেশি আসন ভরাট হওয়ার খবর পাওয়া গেছে। হিন্দি, তেলেগু ও তামিল বাজারের সংযোজনের কারণে সপ্তাহান্তে ‘ধুরন্ধর ২’ আরও বড় সফলতা অর্জন করবে বলে আশা করা হচ্ছে।

চলচ্চিত্রটি মুক্তির পর থেকে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক ভিড় দেখা যাচ্ছে। সমালোচকরা সিনেমাটির গল্প, অভিনয় এবং প্রযোজনার প্রশংসা করেছেন।

 

এলআইএ