আন্তর্জাতিক

‘ইরান লন্ডনে হামলা চালাবে’ এমন খবরের সত্যতা পায়নি যুক্তরাজ্য

ইরানের কাছে লন্ডনে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে- ইসরায়েলের এমন দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন যুক্তরাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী।

গত শনিবার (২১ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তেহরানের কাছে চার হাজার কিলোমিটার দূরত্বে হামলা চালাতে পারে, এমন দূরপাল্লার অস্ত্র রয়েছে।

ওই খবরের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী স্টিভ রিড বিবিসিকে বলেন, ইরানিরা যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে, কিংবা চাইলেও তারা তা করতে পারবে- এমন কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন আমাদের কাছে নেই।

ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার পর এসব মন্তব্য সামনে এলো। ওই দ্বীপপুঞ্জটি ইরান থেকে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।

ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটিশ ভূখণ্ডের কত কাছাকাছি পৌঁছেছিল তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান স্টিভ রিড। তিনি বলেছেন, তিনি ওই হামলার ‘অপারেশনাল বিবরণ’ বা বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারবেন না।

শুক্রবার রাতে দিয়েগো গর্সিয়া অভিমুখে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয, যার মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝপথে পড়ে যায় এবং অন্যটি প্রতিহত করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো ইরান ছুড়েছিল অভিযোগ উঠলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান।

সূত্র: বিবিসি বাংলাকেএএ/