খেলাধুলা

৫৪ বছরের রেকর্ড ভাঙার পথে বায়ার্ন, ডর্টমুন্ডের নাটকীয় জয়

জার্মান বুন্দেসলিগায় টানা আধিপত্য আরও মজবুত করলো বায়ার্ন মিউনিখ। রোববার রাতে তারা ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইউনিয়ন বার্লিনকে।

দ্বিতীয়ার্ধে গোল করে হ্যারি কেইন চলতি মৌসুমে নিজের গোলসংখ্যা দাঁড় করিয়েছেন ৩১-এ। এখন তার সামনে রয়েছে রবার্ট লেওয়ানডস্কির এক মৌসুমে ৪১ গোলের রেকর্ড ছোঁয়ার চ্যালেঞ্জ।

এই ম্যাচে সার্জে জিনাব্রি জোড়া গোল করেন এবং মাইকেল ওলিসে একটি গোল যোগ করেন। ২৭ ম্যাচ শেষে বায়ার্নের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭, যা ১৯৭১-৭২ মৌসুমের ১০১ গোলের রেকর্ড ভাঙার পথে।

ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও কোচ ভিনসেন্ট কোম্পানির দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। বর্তমানে তারা পয়েন্ট টেবিলে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ৯ পয়েন্ট এগিয়ে রয়েছে।

অন্যদিকে, ডর্টমুন্ড হোম ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে হামবুর্গার এসভিকে। নাটজীয় জয় পাওয়া ম্যাচে দুই পেনাল্টি থেকে জোড়া গোল করেন রামি বেনসেবাইনি। এছাড়া সার্হাও গুইরেসিও তার মৌসুমের গোলসংখ্যা বাড়িয়েছেন।

এমএমআর