জাতীয়

বাসা থেকে বের হয়ে আর ফেরেননি সেলিম, সন্ধান চায় পরিবার

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে বের হয়ে মো. সেলিম (৫৫) নামের এক বাসিন্দা নিখোঁজ হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন। তার সন্ধানে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) মোহাম্মদপুর থানায় হাজির হয়ে এ জিডি করেন তার পরিবারের সদস্যরা।

জিডি সূত্রে জানা গেছে, মো. সেলিম সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আজিজ মহল্লার বাসা থেকে বের হয়ে মোহাম্মদপুর নতুন কাঁচাবাজার (কৃষি মার্কেট-সংলগ্ন) থেকে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

মো. সেলিমের কাঁচাপাকা দাড়ি রয়েছে এবং হারিয়ে যাওয়ার সময় তিনি বাদামি রঙের পাঞ্জাবি পরা ছিলেন। তিনি নিজের বা পরিবারের কোনো সদস্যের নাম ও ঠিকানা সঠিকভাবে বলতে পারেন না।

নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করেছেন তার ছেলে মো. নাঈম।

কেআর/একিউএফ