বিনোদন

তিনদিনে ৫৬ লাখ টাকারও বেশি আয় করেছে সিয়ামের ‘রাক্ষস’

ঈদুল ফিতরের আমেজ আর প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড়-সব মিলিয়ে দেশের সিনেমা অঙ্গনে এখন উৎসবের হাওয়া। এই খুশির জোয়ারে শামিল হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদও। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত ডার্ক-থ্রিলার সিনেমা ‘রাক্ষস’।তিনদিন শেষে ‘রাক্ষস’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৫৬.১৪ লক্ষ টাকা।

বিএমআর-এর দেওয়া তথ্যমতে, তৃতীয়দিনে মাল্টিপ্লেক্সে দারুণ হোল্ড বজায় রেখেছে ‘রাক্ষস’ সিনেমার কালেকশন। গতকাল স্টার সিনেপ্লেক্স (১৯টি) এবং লায়ন সিনেমাস (৩টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ২২টি। এর মধ্যে ১৮টি শো-ই হাউজফুল ছিলো।

সিয়াম আহমেদ বলেন, ‘আমরা এই দিনটার জন্য ওয়েট করি কারণ সিনেমা অডিয়েন্সের জন্য বানানো। অডিয়েন্সের ভালো লাগা, অডিয়েন্সের যত ধরনের রিঅ্যাকশন এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি। সো ইটস আ ফ্যান্টাস্টিক ডে ফর আস যে আমরা যে রাক্ষসটা যেটা ভেবে বানাচ্ছিলাম, অডিয়েন্স আসলে সেটার সাথে রিলেট করতে পারছেন।’

‘রাক্ষস’ সিনেমার ‘বিলেত রাজা’ শিরোনামের আইটেম গানে কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ ও দোলা রহমান। জাঁকজমকপূর্ণ গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে পারফর্ম করেছেন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

 

এমআই/এলআইএ