বিবিধ

চট্টগ্রামের লোকনাথ সেবাশ্রমে বাসন্তী পূজা শুরু

চট্টগ্রামের নন্দীরহাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু হয়েছে। এই পূজা চলবে ২৮ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টায় অশোকষষ্ঠীতে মাতৃবরণ, দেয়ালিকা প্রকাশ ও মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে পূজার উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা রানী মুহুরী।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তীর স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে এবং উৎসব উদযাপন সম্পাদক সুজন কুমার ভৌমিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিপ্রা মহাজন। বক্তব্য দেন সেবাশ্রম বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশ ও সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী।

শান্তি মন্ত্র পাঠ করেন ট্রাস্টের সদস্য দীলিপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সহসভাপতি রতন কুমার দাশ, সুব্রত ভৌমিক, চন্দন সিংহ, উজ্জ্বল আইচ, আশীষ দাশ, স্বপন কুমার দাশ, দয়াল হরি চৌধুরী, রঞ্জয় সিংহ বাবু, রিপন দত্ত, প্রবাস বিকাশ রুদ্র, সবুজ গুপ্ত, রিমন গুপ্ত, রুপক দাশ, রনজিত নাথ, শুভ মল্লিক, টিটু দাশ, কিরণ শীল, রিদয় রুদ্র, উর্মি আইচ, শুভ্রা তালুকদার, মনিষা রক্ষিত, পম্পি দেওয়ানজী, শেলী ভৌমিক প্রমুখ।

সন্ধ্যায় সম্পন্ন হয় শ্রীশ্রী বাসন্তী দেবীর অধিবাস। কাল বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় মহাসপ্তমীতে হবে আরতি প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহাঅষ্টমীতে হবে চন্ডী পাঠ, চন্ডী কীর্তন ও শিব ভজন। সন্ধ্যায় হবে আরতি প্রতিযোগিতা।

শুক্রবার (২৭ মার্চ) সকালে মহানবমীতে হবে মাতৃ সম্মেলন, আলোকিত নারী সম্মাননা, শ্রীশ্রী অন্নপূর্ণা প্রসাদ রন্ধনশালার শুভ উদ্বোধন। সন্ধ্যায় হবে সংগীতাঞ্জলি ও ভায়োলিন সন্ধ্যা।

শনিবার (২৮ শে মার্চ) দশমীতে হবে মাতৃ নিরঞ্জনসহ বাসন্তী পূজা ও বিভিন্ন অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানে সবার সরব উপস্থিতি চেয়েছে উৎসব উদযাপন পরিষদ।

এমএমএআর