হাত এবং নখের সৌন্দর্য বৃদ্ধিতে নেইলপলিশের ভূমিকা অনস্বীকার্য। তবে বাজারে পাওয়া নেইলপলিশ দেখলে মনে হয় সুন্দর, কিন্তু এর মধ্যে থাকা নানা রাসায়নিক দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। বিশেষ করে ফর্মালডিহাইড, টলুইনের মতো উপাদান নখ ফেটে যাওয়া, ভঙ্গুর হওয়া এবং প্রাকৃতিক উজ্জ্বলতা হারানোর ঝুঁকি বাড়ায়। তাই যারা নিয়মিত নেলপলিশ ব্যবহার করেন, তাদের জন্য নিরাপদ ও প্রাকৃতিক বিকল্প থাকা জরুরি।
প্রাকৃতিক উপায়ে তৈরি নেইলপলিশ ব্যবহার করলে এই ঝুঁকি থাকে না। আপনি চাইলে বাড়িতেই খুব সহজভাবে নিজের নেলপলিশ বানাতে পারেন। এতে খরচ কমে এবং নখের ক্ষতি কম হবে।
যেভাবে বানাবেন প্রথমে ১ টেবিল চামচ গুড় ভালো করে গুঁড়া করুন। এরপর একটি ছোট পাত্রে গুড় এবং কয়েকটি লবঙ্গ নিন। চুলায় বড় পাত্রে পানি নিন এবং পানি ফুটতে শুরু করলে ছোট পাত্রটি তার মধ্যে বসান। ওপরের দিকে আরও একটি পাত্র দিয়ে চাপা দিন যাতে ভেতরে বাষ্প তৈরি হয়। কিছুক্ষণ ভাপে রাখার পর দেখা যাবে, গুড় গলে ঘন মিশ্রণ তৈরি হয়েছে।
এবার এই মিশ্রণের সঙ্গে সামান্য মেহেদি পাউডার মিশিয়ে নিন। মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণ না এটি একটি মসৃণ প্রলেপের মতো হয়ে আসে।
ব্যবহার করবেন যেভাবেতৈরি মিশ্রণটি নখে লাগানোর পর শুকিয়ে গেলে নখ ধুয়ে নিতে পারেন। এতে নখে সুন্দর রং বসবে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে। এছাড়া এটি নখের গোড়া শক্ত করতে সাহায্য করবে। এতে কোনো রাসায়নিক নেই, তাই নখ হলদেটে হওয়ার ভয়ও থাকবে না।
বাড়িতে তৈরি এই নেইলপলিশ ব্যবহার করলে আপনার নখ থাকবে নিরাপদ, সুন্দর এবং সুস্থ। এছাড়া বাজারের কেমিক্যালযুক্ত নেলপলিশের তুলনায় এটি সাশ্রয়ীও। নিয়মিত ব্যবহারে নখ হবে মসৃণ, শক্ত এবং দীর্ঘমেয়াদি রঙ ধরে থাকবে।
বাজারের রাসায়নিক-ভরা নেইলপলিশের ঝামেলা এড়িয়ে নিজে তৈরি করুন প্রাকৃতিক নেইলপলিশ। এটি সহজ, নিরাপদ এবং কার্যকর।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ফেমিনা
এসএকেওয়াই