আইন-আদালত

দায়িত্ব নিলেন নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

সদ্য নিয়োগ পাওয়া দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মে. রুহুল কুদ্দুস কাজল দায়িত্ব বুঝে নিয়েছেন। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার পর অ্যাটর্নি জেনারেল তার নিজ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এসময় তিনি কিছু প্রয়োজনীয় নথিতে সই করেন।

শেষে তিনি শুকরিয়া আদায় করে নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আরও পড়ুনঅ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

এর আগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এফএইচ/এমআইএইচএস/