মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি বিপ্লব উদ্যান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ। সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান।
সমাবেশে বক্তব্য দেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সংসদ সদস্য আবু সুফিয়ান।
বক্তব্যে ব্যারিস্টার হেলাল উদ্দিন বলেন, আজ আমরা মহান স্বাধীনতা ও ৫৬তম জাতীয় দিবস উদযাপন করছি। মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্বে বাঙালি জাতি মুক্তির জন্য লড়াই শুরু করেছিল। তাঁর ঐতিহাসিক ঘোষণায় জাতি পেয়েছিল সাহস ও প্রেরণা, যা দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ দেখিয়েছে।
আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব মা-বোন ও দেশপ্রেমিকদের আত্মত্যাগকে। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে দেশে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তির উত্থান গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করেছে এবং আইনের শাসন ও জবাবদিহিতার চর্চাকে দুর্বল করেছে। ফলে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে।
আজকের দিনে আমাদের লক্ষ্য হওয়া উচিত শহীদদের স্বপ্ন পূরণ করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং একটি শক্তিশালী, সমৃদ্ধ ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এমন একটি দেশ গড়তে চান যেখানে শিক্ষার মান, প্রযুক্তি, স্বাস্থ্য, শিল্প ও কৃষি খাতের উন্নয়ন নিশ্চিত হবে, জনগণ হবে স্বাবলম্বী, এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মর্যাদাশীল ও আত্মনির্ভর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রয়োজন জাতির ঐক্য, সততা ও কঠোর পরিশ্রম। লাখো শহীদের ত্যাগকে সম্মান জানিয়ে আমরা সেই লক্ষ্য অর্জনের জন্য একযোগে কাজ করতে হবে।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন ও মঞ্জুরুল আলম।এছাড়া মহানগর বিএনপি সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, ইসকান্দর মির্জা, কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. জাফর আহমেদ, গাজী আইয়ুব, মাহাবুব রানা, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আজম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ।
তাছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সা: সম্পাদক জেলী চৌধুরী, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনসহ প্রমুখ।
এমআরএএইচ/জেএইচ