লাইফস্টাইল

বোল্ড গাউনে কিয়ারার নজরকাড়া কামব্যাক

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি আবারও প্রমাণ করলেন স্টাইল আর আত্মবিশ্বাসের ক্ষেত্রে তিনি সবসময় এক ধাপ এগিয়ে। সম্প্রতি পিঙ্কভিলা স্ক্রিন অ্যান্ড স্টাইল আইকনস অ্যাওয়ার্ডস ২০২৬ এর মঞ্চে তার উপস্থিতি যেন চোখ সরানোই কঠিন করে তোলে।

মা হওয়ার পর অনেকেই যেখানে লাইমলাইট থেকে কিছুটা দূরে থাকেন, সেখানে কিয়ারা ঠিক উল্টো পথেই হাঁটছেন। মাতৃত্বের পরেও নিজস্ব স্টাইল স্টেটমেন্টে কোনো ছাড় না দিয়ে বরং আরও আত্মবিশ্বাসী এবং পরিণত লুকে হাজির হয়েছেন তিনি।

অনেকদিন সিনেমা থেকে দূরে থাকলেও ফ্যাশনের মঞ্চে তার উপস্থিতি ছিল একেবারেই ঝলমলে। চকলেট ব্রাউন রঙের লেদারের বডিকন গাউন, যার ডিপ প্লাঞ্জিং নেকলাইন ও হল্টার ডিজাইন পুরো লুকটিকে দিয়েছে এক অনন্য আবেদন।

এই আউটফিট যেন প্রচলিত ‘ক্ল্যাসিক ব্ল্যাক’ এর গণ্ডি ভেঙে নতুন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে।

অ্যাকসেসরিজেও ছিল নিখুঁত ছোঁয়া। ডাবল লেয়ার ডায়মন্ড চোকার, স্টেটমেন্ট ব্রেসলেট এবং আংটি পুরো স্টাইলকে করেছে আরও পরিপূর্ণ। মেকআপে স্মোকি আই, হালকা পিচ ব্লাশ এবং ব্রাউন গ্লসি লিপস তার লুককে দিয়েছে গ্ল্যামারাস ফিনিশ।

ঢেউখেলানো খোলা চুল যেন সবকিছুর ওপর চূড়ান্ত সৌন্দর্যের ছাপ রেখে গেছে।

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। অনেকেই বলছেন, মাতৃত্বের পর কিয়ারার এই গ্লো-আপ ও টোনড ফিগার তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

কিয়ারার এই উপস্থিতি শুধু একটি ফ্যাশন স্টেটমেন্ট নয়; এটি আত্মবিশ্বাসী, আধুনিক এবং নির্ভীক নারীর এক শক্তিশালী বার্তাও।

জেএস/