জাতীয়

দিন ও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি কমার আভাস

চলতি মার্চের শুরু থেকে দেশজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এরমধ্যে দেশে তাপমাত্রার পারদ উঠানামা করে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আজ শনিবার (২৮ মার্চ) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা 

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, আগামী মাসের শুরু থেকে সারাদেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির পরিমাণ কমতে পারে। এছাড়া তাপমাত্রা আরও বাড়তে পারে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। একই সময়ে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এসএনআর