চট্টগ্রামে নগরের চকবাজার এলাকায় ‘গুলজার টাওয়ার’ নামে একটি ভবন থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছয়তলা ভবনটির ছাদ থেকে লাফ দেন ওই যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক যুবক ছাদ থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ সময় কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি নিচে লাফ দেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজের হোসাইন বলেন, আহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এমআরএএইচ/এসএনআর